আশা ভোঁসলের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন নরেন্দ্র মোদি, এখন কেমন আছেন গায়িকা?

Published:

Narendra Modi On Asha Bhosle

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বর্ষিয়ান গায়িকা আশা ভোঁসলে (Narendra Modi On Asha Bhosle)। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ফুসফুস জনিত সমস্যাতেও ভুগছিলেন গায়িকা। এমতাবস্থায়, প্রিয় গায়িকার অসুস্থতা নিয়ে চিন্তিত অনুরাগীরা। রবিবার সকালে আশার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এখন কেমন আছেন গায়িকা? জানতে চাইছেন অনেকেই।

আশা ভোঁসলের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রীও!

গতরাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর গায়িকাকে নিয়ে চিন্তিত অনেকেই। সেই তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। রবিবার সকাল সকাল নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী। ওই পোস্টে বিজেপি সরকারের প্রধান লেখেন, “আশা ভোঁসলেজি হাসপাতালে ভর্তি শুনতে পেয়ে আমি গভীরভাবে চিন্তিত। আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করি।”

 

এখন কেমন আছেন আশা?

দীর্ঘ সময় ধরে গায়িকার শারীরিক অসুস্থতা সংক্রান্ত নতুন কোনও খবর না পেয়ে চিন্তিত অনুরাগীরাও। প্রশ্ন উঠছে, এখন কেমন আছেন আশা? কয়েকটি বিশ্বস্ত সূত্র দাবি করছে, গতরাত থেকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা চলেছে গায়িকার। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসাতেও সাড়া দিয়েছেন লতা মঙ্গেশকরের বোন। আপাতত গায়িকাকে ICU তে রাখা হয়েছে। যদিও সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কিছুই জানানো হয়নি।

অবশ্যই পড়ুন: হাওড়ায় হাহাকার! একসঙ্গে বাতিল ভূরি ভূরি ট্রেন, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে গায়িকা আশা ভোঁসলের সম্পর্ক বেশ ভাল। এর আগে গত বছর প্রধানমন্ত্রীর 75 তম জন্মদিনে তাঁকে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছিলেন বর্ষিয়ান গায়িকা। এবার আশা ভোঁসলের কঠিন সময়ে পাশে এসে দাঁড়ালেন প্রধানমন্ত্রীও। কয়েকটি সূত্র বলছে, গায়িকার শারীরিক পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তাঁকে মুম্বইয়ের হাসপাতালে দেখতে যেতে পারেন প্রধানমন্ত্রী।