বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিককালে শেয়ারবাজারে যে হারে অনিশ্চয়তা বেড়েছে তাতে কোন স্টকে বিনিয়োগ করে আগামী দিনে লাভের মুখ দেখা যাবে তা ভেবে উঠতে পারছেন না বিনিয়োগকারীরা (Stock To Buy)। মূলত সে কারণেই বিনিয়োগকারীদের কাজটা কিছুটা সহজ করে দিতে স্টক মার্কেট বিশেষজ্ঞ সংস্থা বা ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল কয়েকটি স্টক বেছে দিয়েছে। যেগুলি বিনিয়োগকারীদের লং টার্মে অর্থাৎ দীর্ঘকালীন রিটার্ন দেবে। আজকের প্রতিবেদন রইল এমনই 6টি স্টক।
এই স্টকগুলি লং টার্মে মোটা রিটার্ন দেবে বিনিয়োগকারীদের!
প্রথম স্টক
ভারতীয় সংস্থা কোল ইন্ডিয়ার উপর ভরসা রেখেছে মতিলাল ওসওয়াল। এই ব্রোকারেজ ফার্মটি দাবি করছে, আগামী দিনে শেয়ারবাজারের ওঠা পড়ার মধ্যেও এই স্টক বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দেবে। এই সংস্থাটি স্টকটিকে বাই রেটিং দেওয়ার পাশাপাশি দাবি করেছে এর দাম 23 শতাংশের বেশি বাড়বে। বলাই বাহুল্য, এই মুহূর্তে স্টকটির দাম রয়েছে 435 টাকা 30 পয়সা। তবে এই ব্রোকারেজ ফার্মটি স্পট জানিয়েছে এই স্টকের দাম আগামীতে 535 টাকা পর্যন্ত উঠতে পারে।
দ্বিতীয় স্টক
মতিলালের বেছে দেওয়া স্টকগুলির তালিকায় প্রথম সারিতেই রয়েছে মারিকো লিমিটেডের স্টক। সংস্থাটি বলছে এই স্টকের দাম আগামিতে অনেকটাই বাড়বে। বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাতে এর দাম 17.9 শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এই মুহূর্তে স্টকটির দাম রয়েছে 763 টাকা। তবে ব্রোকারেজ ফার্মটির সাফ দাবি এর দাম 900 টাকায় পৌঁছতে পারে।
তৃতীয় স্টক
জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম শেয়ারখান আলট্রাটেক সিমেন্টের শেয়ারের উপর বাজি ধরেছে। এই স্টকের দাম বর্তমানে 11,590 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। তবে এই ব্রোকারেজ ফার্ম বলছে স্টকটির দাম প্রায় 28 শতাংশ বেড়ে 14,800 টাকায় পৌঁছতে পারে।
চতুর্থ স্টক
ভারতীয় সংস্থা ডালমিয়া ভারতের একটি স্টকের দাম এই মুহূর্তে 1968 টাকায় ট্রেড করছে। তবে শেয়ারখান বলছে আগামী দিনে এই স্টকের দাম 2550 টাকায় পৌঁছবে। ভবিষ্যতে শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্যেও এটি বিনিয়োগকারীদের 29 শতাংশেরও বেশি রিটার্ন দেবে। তাই এই সংস্থা বিনিয়োগকারীদের পরামর্শ দিচ্ছে তাঁরা যেন দ্রুত এই স্টকটিতে বিনিয়োগ করেন।
পঞ্চম স্টক
শেয়ারখান গ্রাসিম ইন্ডাস্ট্রিজের স্টকটিকে বাই রেটিং দিয়েছে। এই ব্রোকারেজ সংস্থাটি দাবি করছে আগামীতে এই সংস্থার স্টকের দাম 3424 টাকায় পৌঁছবে। যেখানে বর্তমানে এর একটি স্টক 2742.60 টাকায় ট্রেড করছে। ব্রোকারেজ ফার্মটির দাবি যদি সত্যি হয় সেক্ষেত্রে এই সংস্থা বিনিয়োগকারীদের প্রায় 25 শতাংশ পর্যন্ত রিটার্ন দেবে।
অবশ্যই পড়ুন: সুনীল নারিনের সাথে অবিচার করছে KKR!
ষষ্ঠ স্টক
ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল অ্যাভিনিউ সুপারমার্টস বা ডি মার্টের স্টকটিকে বাই রেটিং দিয়েছে। ব্রোকারেজ ফার্মের দাবি, এই সংস্থার একটি স্টকের দাম বর্তমানে 4400 টাকা 60 পয়সা হলেও আগামী দিনে এর দাম বেড়ে 5000 টাকায় ঠেকবে। সংস্থাটির খোলাখুলি বক্তব্য এই স্টক আগামী কিছুদিনের মধ্যেই 13.6 শতাংশ রিটার্ন প্রদান করবে।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)












