বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) নামটা মনে রাখার মতোই। 15 বছর বয়সী এই ক্রিকেটার যে ম্যাচেই নামেন নিজের একটা ছাপ রেখে যান। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে কামাল দেখাচ্ছেন তিনি। তবে এবার বৈভব সূর্যবংশীর হাতে সুযোগ রয়েছে তাঁর জন্মের আগের এক রেকর্ডে ভাগ বসানোর। বলাই বাহুল্য, 20 বছর ধরে এই রেকর্ড ভাঙা তো দূর বরং এতে ভাগ বসাতেও পারেননি হাজারেরও বেশি ব্যাটসম্যান। এবার সেই রেকর্ডের পাশে নিজের নাম খোদাই করে লেখার শেষ সুযোগ পাচ্ছেন সূর্যবংশী।
20 বছরের পুরনো রেকর্ডে ভাগ বসাতে পারবেন বৈভব?
টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে দ্রুততম 1000 রানের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার ব্র্যান্ড হজের দখলে। এই ক্রিকেটার 2006 সালে মাত্র 23 ইনিংসে অংশ নিয়ে 1000 টি-টোয়েন্টি রান করেছিলেন। 20 বছর কেটে গেছে অস্ট্রেলিয়ান তারকা সেই রেকর্ড করেছেন। এই সময়ের মধ্যে 1060 জন ব্যাটসম্যান 1000 রানের সেই রেকর্ড ছুঁয়েও দেখতে পারেননি। পেরেছিলেন মাত্র একজন তিনি হলেন শন মার্শ। এই অজি তারকা 2008 সালে 23 ইনিংসে 1000 টি-টোয়েন্টি রান পূর্ণ করেছিলেন।
20 বছর পর ব্র্যাড হজের সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ পাচ্ছেন বৈভব সূর্যবংশী। তবে এটাই তাঁর শেষ সুযোগ। এই মুহূর্তে 22টি টি-টোয়েন্টি ইনিংসে অংশ নিয়ে 901 রান করেছেন বৈভব সূর্যবংশী। এর অর্থ অস্ট্রেলিয়ান তারকার সমকক্ষ হয়ে ওঠার জন্য আর মাত্র 99 রান করতে হবে তাঁকে। আর সেটা করতে হবে আজ সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের 23 নম্বর ইনিংসেই। এখন দেখার সেই কাজ তিনি করতে পারেন কিনা।
অবশ্যই পড়ুন: শেয়ার বাজারে বিরাট ধস, ক্ষতি হল ৮ লক্ষ কোটি টাকারও বেশি
উল্লেখ্য, বিগত ম্যাচগুলিতে একেবারে দাপিয়ে খেলেছে রাজস্থান রয়্যালস। সেই সব ম্যাচে দলের সাফল্যে বড় ভূমিকা রয়েছে বৈভবের। আজ অর্থাৎ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় SRH এর মুখোমুখি হবে রাজস্থান। তার আগে গড়াবে টস পর্ব। এখন দেখার, গত ম্যাচের মতোই এই ম্যাচেও রাজস্থান জয় খুঁজে নিতে পারে কিনা।












