গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ঝড় বৃষ্টিতে আবহাওয়া কিছুটা ঠাণ্ডা হলেও চৈত্রের শেষে ফের রাজ্যে গরম ও অস্বস্তি চরমে পৌঁছেছে। সর্বোচ্চ তাপমাত্রা রীতিমত ২-৩ ডিগ্রি বেড়ে গিয়েছে। সঙ্গে শুষ্ক আবহাওয়া। তবে এসবের মাঝেই আগামী কয়েকদিন (Weather Tomorrow) বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হল দক্ষিণবঙ্গে (South Bengal)। তার সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে বইবে তুমুল ঝড়। সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। মূলত পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে গাঙ্গেয় বঙ্গে শুকনো বাতাস প্রবেশ করছে। তার ফলে উষ্ণতা এবং আর্দ্রতা বাড়ছে। পরিস্থিতি ধীরে ধীরে এতটাই খারাপ হচ্ছে যে আগামীকাল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত গরমের অস্বস্তির সতর্কতা জারি করা হয়েছে। আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, চৈত্র সংক্রান্তির দিন শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া বজায় থাকবে। সঙ্গে অস্বস্তিকর আবহাওয়াও থাকবে। বেলা যত বাড়বে রোদের তেজ আরও বাড়তে থাকবে। তাপমাত্রাও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে গরম বেশি থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই পাঁচ জেলায়। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। তবে গরম কমবে না উল্টে আরও বাড়বে অস্বস্তি।

আরও পড়ুন: CSK-র ম্যাচের আগেই সুখবর KKR-র জন্য, এবার মাঠে ফিরছেন তিনি!

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির রেশ না থাকলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে প্রায় প্রতি দিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। কিন্তু উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। আপাতত সেখানে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৩ দিনের মধ্যেই সেখানকার আবহাওয়া তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে আপাতত সেখানে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।