প্রীতি পোদ্দার, কলকাতা: প্যাচপ্যাচে গরম পড়তে না পড়তেই হাজারটা সমস্যা দেখা যায় অনেকের। ঘামে লাল লাল গোটাও দেখা যায় চামড়ায়। শুধু তাই নয় অনেকের আবার গরম পড়তেই পায়ের দুর্গন্ধের সমস্যা দেখা যায়। আসলে পায়ের ঘামের সঙ্গে মোজার ব্যাক্টেরিয়া মিশে গিয়েই তৈরি হয় বিকট গন্ধ। এ কারণে লোকসমাজে অনেককেই লজ্জায় পড়ে যায়। তবে আর চিন্তা নেই, এবার পায়ের দুর্গন্ধের (Get Rid Of Foot Odor) থেকে রেহাই পাওয়ার জন্য মেনে চলুন এই ৪ উপায়। দেখবেন মুহূর্তের মধ্যে মুশকিল আসান হবে।
পায়ের দুর্গন্ধ দূর করার উপায়
প্রতিদিন সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেও পায়ের দুর্গন্ধের সমস্যা যেন কিছুতেই যায় না। শোনা যায় ডায়াবিটিস কিংবা থাইরয়েডের মতো রোগ থাকলেও নাকি আবার পায়ে দুর্গন্ধ হতে পারে। বিশেষ করে অনেকক্ষণ মোজা পরে থাকলে আরও সমস্যা হয়। কারণ অনেকের পায়ের তালুতে ঘাম বেশি হয়, যা মোজার ভেতরে আটকে থেকে জীবাণু তৈরি করে এবং গন্ধ তৈরি করে। তবে এই সমস্যা মোটেই লজ্জার নয়, চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে ঘরোয়া উপায়ে দেখে নেওয়া যাক কীভাবে পায়ের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়।
ভিনিগার
পায়ের ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধ দূর করতে ভিনিগার ম্যাজিকের মত কাজ করে। এক বালতি হালকা গরম জলে ১ কাপ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে তাতে প্রতিদিন ১৫–২০ মিনিট পা ডুবিয়ে রাখুন। পড়ে পা তুলে সেটি শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। দেখবেন ধীরে ধীরে পায়ের গন্ধ দূর হয়ে যাবে।
ক্যাফিন যুক্ত খাবার বাদ
অনেকের গোটা দিন জুড়ে প্রচুর চা-কফির নেশা থাকে। কিন্তু জন্য যাচ্ছে এই চা কফির কারণে পায়ের দুর্গন্ধের প্রকোপ বাড়ছে। কারণ যে কোনও ক্যাফিনযুক্ত পানীয় খেলে শরীরের ঘর্মগ্রন্থিগুলির ক্ষরণ বেড়ে যায়। ঘামে গন্ধও হয়। তাই সেগুলি যত এড়িয়ে চলা যায় ততই ভালো।
জুতো ও মোজার সঠিক যত্ন
পায়ের দুর্গন্ধ হওয়ার পিছনে অন্যতম কারণ হল জুতো। আসলে জুতো ভিজে থাকলে এবং ভিতরে আলো-হাওয়া না পৌঁছলে ছত্রাক, ক্ষতিকারক ব্যাক্টেরিয়ার প্রকোপ বেড়ে যায়। তাই জুতোর যত্ন করা উচিত। মাঝে মধ্যেই জুতোগুলিকে রোদে দিতে হবে, যাতে জুতোর ভিতরে আলো-হাওয়া পৌঁছায়। এমনকি একই মোজা পর পর দু’দিন পরবেন না, প্রতিদিন আলাদা আলাদা মজা পড়তে হবে এবং দিনের দিন মজা ধুয়ে দিতে হবে।
আরও পড়ুন: ইলিশ, ভেটকিকে টেক্কা দেবে কচু চিংড়ির পাতুরি! স্বাদ হবে দুর্দান্ত, রইল রেসিপি
পাউডার ব্যবহার
মোজা পরার আগে পায়ে, বিশেষ করে আঙুলের ফাঁকে, ট্যালকম পাউডার বা অ্যান্টি-ফাঙ্গাল পাউডার ব্যবহার করে নিতে হবে। এতে পায়ের তলায় ঘাম কম হবে। এবং দুর্গন্ধ একেবারেই থাকবে না বললেই চলে। এছাড়াও টি ট্রি অয়েল একবার পায়ে কয়েক ফোঁটা লাগালে গন্ধ কমে যায়।










