কবে থেকে ATM-র মাধ্যমে তোলা যাবে পিএফের টাকা? EPFO 3.0 নিয়ে বড় আপডেট

Published:

EPFO 3.0

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই অপেক্ষা বাড়ছে EPFO সদস্যদের। কবে পিএফ (PF)-এর নিয়মে বদল আসবে? কবে ATM থেকে বা ইউপিআই ব্যবহার করে টাকা তোলা যাবে? সেই অপেক্ষায় দিন গুনছেন চাকুরীজীবীরা। বর্তমানে ইপিএফও-র প্রায় ৮ কোটি সদস্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। কারণ তাঁরা শীঘ্রই এটিএম এবং ইউপিআই-এর মাধ্যমে নিজেদের প্রভিডেন্ট ফান্ড-এর টাকা তুলতে পারবেন। কবে চালু হতে পারে এই সুবিধা?

কোন মাস থেকে ATM-র মাধ্যমে টাকা তোলা যাবে?

সকলের এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ এখন শোনা যাচ্ছে, এটিএম এবং ইউপিআই-এর মাধ্যমে টাকা তোলার এই সুবিধাটি মে মাসের শেষের দিকে চালু হবে। এর ফলে পিএফ-এর টাকা তোলাকে আরও সহজ এবং দ্রুততর করে তুলবে। সমগ্র বিষয়টা হবে সরকারের EPFO 3.0-র আওতায়। ইপিএফও লেটেস্ট ড্যাশবোর্ড অনুযায়ী, ইপিএফও-তে প্রায় ৭,৯৮,২৪,৪৯১ জন সদস্য রয়েছেন। এদের মধ্যে ৭.৭৪ কোটিরও বেশি সদস্যের আধার যাচাইকৃত কেওয়াইসি সম্পন্ন হয়েছে। এদের মধ্যে ৮২,১১,১৮২ জন হলেন পেনশনভোগী।

EPFO 3.0 কী?

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) গত বছর EPFO ​​3.0 চালু করেছে, যার লক্ষ্য এর ডিজিটাল পরিকাঠামো এবং প্রক্রিয়াগুলোকে আধুনিকীকরণ করা। এই নতুন ব্যবস্থাটি ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। এর ফলে পিএফ-সম্পর্কিত সমস্ত প্রক্রিয়া ব্যবহারকারী-বান্ধব হয়ে উঠবে। এই নতুন সিস্টেমটি EPFO সদস্যদের তাদের পিএফ ব্যালেন্স আরও সহজে অ্যাক্সেস করার সুযোগ দেবে। সবথেকে বড় কথা, নতুন ব্যবস্থাটির ফলে অটোমেটিকভাবে দাবি নিষ্পত্তি এবং তাদের পছন্দের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনি।

আরও পড়ুনঃ দেশের এই শহরে বন্ধ হবে পেট্রোলচালিত বাইক বিক্রি! কবে থেকে?

কত টাকা তোলা যাবে?

ইপিএফও টাকা তোলার একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করবে। সেই অনুযায়ী, UPI বা ATM-এর মাধ্যমে মোট পিএফ (PF) ব্যালেন্সের সর্বোচ্চ ৫০% পর্যন্ত তোলা যাবে। EPFO ​গ্রাহকদের জন্য একটি বিশেষ এটিএম কার্ড ইস্যু করবে। এই কার্ডটি আপনার পিএফ অ্যাকাউন্টের সাথে সরাসরি সংযুক্ত থাকবে। আপনি যেকোনো এটিএম থেকে আপনার পিএফ-এর টাকা তুলতে পারবেন। এছাড়াও, ইউপিআই-এর মাধ্যমে পিএফ ব্যালেন্স ট্রান্সফারও করা যাবে।