🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

এবার বন্দে ভারত স্লিপারে করে মুম্বই, কবে চালু হচ্ছে? জানা গেল দিনক্ষণ

Published:

Mumbai-Bengaluru Vande Bharat Sleeper

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের পোয়া বারো। দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) দৌড়ানোর জন্য একদম তৈরি। আর সেইদিন আর দূরে নয় যখন আপনিও দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেনে উঠতে পারবেন। বর্তমানে একটি বন্দে ভারত স্লিপার ট্রেন হাওড়া-কামাখ্যার মধ্যে চলছে। এতে যাত্রীদের ভালো সাড়াও মিলেছে। ফলে সেই জনপ্রিয়তাকে মাথায় রেখেই দ্বিতীয় বন্দে ভারত চালাতে একদম প্রস্তুত রেল (Indian Railways)। যদিও প্রশ্ন উঠছে, নানা জল্পনা থাকলেও শেষমেষ কবে থেকে এই ট্রেন ট্র্যাকে নামবে? আপনিও কি এই বিষয়ে জানতে আগ্রহী? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

কবে ছুটবে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার?

সম্প্রতি কেন্দ্রিয়্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) এবং কেএসআর বেঙ্গালুরু সিটি জংশনের মধ্যে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালানোর অনুমোদন দিয়েছেন। এটি হবে মহারাষ্ট্রের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন, যা দূরপাল্লার যাত্রীদের জন্য একটি প্রিমিয়াম এবং দ্রুততর ভ্রমণের বিকল্প প্রদান করবে। বর্তমানে, মুম্বাই-বেঙ্গালুরু রুটে রাজধানী এক্সপ্রেসের মতো কোনো প্রিমিয়াম ট্রেন নেই, যার ফলে এই ট্রেনটিই হতে চলেছে সবথেকে দ্রুততম পরিষেবা। কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বুধবার ঘোষণা করেছেন যে, বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের মধ্যে বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেন (Mumbai-Bengaluru Vande Bharat Sleeper) পরিষেবাটি চলতি বছরের জুন মাসের শেষের দিকে চালু হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ পরপর চার ম্যাচ জিতে শক্তি বৃদ্ধি, কোন অঙ্কে প্লে অফে যাবে KKR?

বড় দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

প্রহ্লাদ যোশীর তরফে এক্স হ্যান্ডেলে রেলমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। তাঁর মতে, রেলমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন যে প্রস্তাবিত ট্রেন পরিষেবা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চালু হবে, যা কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে রেল যোগাযোগের ব্যাপক উন্নতি ঘটাবে। প্রস্তাবিত সুপারফাস্ট ট্রেনটি মুম্বাইয়ের সঙ্গে সংযোগ স্থাপনের আগে কর্ণাটকের তুমাকুরু, দাভানাগেরে, হাভেরি, হুব্বাল্লি-ধারওয়াড় এবং বেলাগাভি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও জেলার ওপর দিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

সরকার ২০২৬ সালের মধ্যে মোট ১২টি স্লিপার বন্দে ভারত ট্রেন চালু করার পরিকল্পনা করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি চিঠি অনুসারে, যাত্রীদের সুবিধার জন্য এই নতুন স্লিপার বন্দে ভারত পরিষেবা চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে, দেশের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেনটি ২০২৬ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কামাখ্যা-হাওড়া রুটে চালু করেছিলেন। সূত্রের খবর, এই ট্রেনটি মুম্বাই এবং বেঙ্গালুরুর মধ্যে উভয় দিকেই চলতে পারে। তবে, এর সময়সূচী এখনও প্রকাশ করা হয়নি। স্লিপার কনফিগারেশনের কারণে, এই ট্রেনটি রাতেও চলতে পারে।