জোর ধাক্কা! এবার ২০ টাকা অবধি বাড়ল রান্নার তেলের দাম

Published:

Cooking Oil

সহেলি মিত্র, কলকাতাঃ মুদ্রাস্ফীতির কামড়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে সাধারণ আমজনতার। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে এলপিজি, পেট্রোল, ডিজেল, মাছ মাংস, শাক সবজি সবকিছুর দাম বেড়েই চলেছে। এবার সেই তালিকায় যোগ হল তেলের। এক ধাক্কায় তেলের দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছে। ২০ টাকা অবধি বাড়ল রান্নার তেলের দাম (Cooking Oil Price)। আর এরইসঙ্গে সাধারণ মানুষের হেঁশেলের বাজেটটাও বেড়ে গেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

দাম বাড়ল রান্নার তেলের

ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব খাদ্যদ্রব্যের উপর পড়তে শুরু করেছে। দুধের দাম বাড়ার পর ভোজ্য তেলের দামও বেড়েছে। এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেলের দাম লিটার প্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে উত্তরাখণ্ডের দেহরাদুনে। রিপোর্ট অনুযায়ী, পরিশোধিত তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বেড়েছে, অন্যদিকে ইরানি পেস্তার দাম কেজি প্রতি ১,০০০ টাকা পর্যন্ত বেড়েছে। পরিস্থিতি এমনই থাকলে আগামী দিনগুলোতে এই মুদ্রাস্ফীতির প্রভাব আরও বেড়ে যেতে পারে। এতে করে সমস্যা বাড়বে আমজনতারই।

আরও পড়ুনঃ সোনা, রুপোর দাম নিয়ে ফের খুশির খবর! অনেকটাই কমল দাম, আজকের রেট

ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে, বিভিন্ন প্রকারের সর্ষের তেল আগে লিটার প্রতি ১৫০ থেকে ১৭০ টাকায় পাওয়া যেত। এখন তা লিটার প্রতি ১৬০ টাকা থেকে বেড়ে ২০০ টাকায় পাওয়া যাচ্ছে। পরিশোধিত তেলের দাম লিটার প্রতি ১৪০ টাকা থেকে বেড়ে ১৫০ টাকা এবং তিলের তেলের দাম লিটার প্রতি ১৬০ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা হয়েছে।

ধাক্কা খেলেন আমজনতা

আগে কম বাজেটেও গৃহস্থালীর জিনিসপত্র পাওয়া যেত। ৫০০ টাকায় এক ব্যাগ বাজার হয়ে যেত, কিন্তু সেই ছবি অতীত। তেল ও অন্যান্য জিনিসের দাম বাড়ছে। এখন সংসারের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এদিকে তেলের এরকম মূল্যবৃদ্ধি নিয়ে কালোবাজারির আশঙ্কা করছেন অনেকে। ফলে এমন হলেই তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। জিনিসপত্রের আরও বাড়ার সম্ভাবনা আছে, তাই সকলকে প্রস্তুত থাকতে হবে।