পথে এলেন অভিষেক? বাড়ি ভাঙা নিয়ে পুরসভার কাছে সময় চাইলেন তৃণমূল সাংসদ

Published:

Abhishek Banerjee

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে গলার স্বর নরম হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)! এবার সরাসরি কলকাতা পৌরনিগমকে চিঠি দিয়ে সময় চেয়ে নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলাই বাহুল্য, এর আগে রাজ্য সরকারের নির্দেশে তৃণমূল সাংসদদের সম্পত্তির উৎস খুঁজতে তদন্তের পাশাপাশি অভিষেকের বাড়ির বেআইনি অংশ ভাঙার নোটিস দেয় কলকাতা পুরসভা। সেই ঘটনায় এবার সম্পত্তির উপযুক্ত তথ্য জমা দেওয়ার জন্য আইনজীবী মারফত কিছুটা সময় চেয়ে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হঠাৎ সুর নরম অভিষেকের?

কিছুদিন আগেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন সহ কালীঘাটের বাড়ি নিয়ে নোটিস দিয়েছিল কলকাতা পুরসভা। তাতে জানানো হয়, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দুই বাড়িতে অবৈধ নির্মাণ হয়েছে। 188 A হরিশ মুখার্জী রোড, 121 কালীঘাট রোডে অভিষেক হার্ডওয়্যার দোকানটি যে বাড়ির নিচে সেই বাড়িতেও কিছু অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। সে কারণেই নোটিশ পাঠানো হল।” ওই নোটিসে এও জানানো হয়, তৃণমূল সাংসদদের দুই বাড়ির অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ রয়েছে। আগামী 7 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে সেগুলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে না ব্যবস্থা করলে ভেঙে ফেলবে পৌরসভা।

শুধু তাই নয়, ওই সম্পত্তি সংক্রান্ত উপযুক্ত তথ্য দিতে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই বিষয় নিয়েই আইনজীবী মারফত কলকাতা পৌরনিগমকে চিঠি দিয়ে 10 দিন সময় চেয়ে নিলেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ। আর তারপরেই, প্রশ্ন উঠছে, অবশেষে সুর নরম করতেই হল অভিষেককে?

অবশ্যই পড়ুন: ট্রাম্পের কাছে আত্মসমর্পণ! আমেরিকাকে ৪৪০ কেজি ইউরেনিয়াম দেবে ইরান?

উল্লেখ্য, এর আগে কালীঘাট এবং হরিশ মুখার্জী মুখার্জি রোডের বাড়ি ভাঙা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং পাল্টা তিনি জানান, কলকাতা পুরসভা তাঁর বাড়ি দুটির ঠিক কোন অংশগুলিকে অবৈধ ঘোষণা করেছে তা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হোক। তারপরই তিনি উত্তর দেবেন।