সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪ মে, রবিবার। পুলিশকে গুলি করে খুন, অ্যাম্বুলেন্সে ছাগল চুরি, রেল প্রকল্পের অনুমোদন, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ফলতায় বিপুল ভোটে জয়লাভ বিজেপির
ফলতা বিধানসভায় ভরাডুবি হল তৃণমূল কংগ্রেসের। ১ লক্ষ ৯ হাজার ভোটে জয়লাভ করল বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা। যে পুষ্পার এতদিনে এত দাপট ছিল, সেই পুষ্পা এমনিতেই ভোটের আগে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আর অবশেষে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ভোট দিয়েছে মাত্র ৭ হাজার ৭৮৩। অন্যদিকে বিজেপি ভোট পেয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম এর শম্ভুনাথ কুর্মী। তিনি ভোট পেয়েছেন ৪০ হাজার ৬৪৫ টি। তবে সামগ্রিকভাবে দেখতে গেলে এবার বিজেপির ঝুলিতে আরও একটি আসন বেড়ে বিধানসভায় ২০৮ টি আসন হল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটে হেরে এবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে, আমরা সব কিছু করেছিলাম। আর বিজেপি এসে সবকিছু ভাঙছে। এমনকি বুলডোজার দিয়ে সবকিছু গুড়িয়ে দিচ্ছে। পাশাপাশি যুবভারতীর মূর্তি ভাঙা নিয়েও তিনি সুর চড়িয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে, প্রধানমন্ত্রী নিজে জ্বালানি সাশ্রয় করার কথা বলছেন। অথচ তিনদিন পরপর পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে। আর তিনি নিজে বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন কোটি কোটি টাকা খরচ করে। পাশাপাশি নারী সুরক্ষা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন পাঞ্জাব ট্রাফিক পুলিশকে
প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল পাঞ্জাব পুলিশের ট্রাফিক এএসআই কে। সূত্রের খবর, অমৃতসরের কাছে কর্তব্যরত অবস্থায় ডিউটিতে যাওয়ার সময় জোগা সিং নামের এক পুলিশ আধিকারিককে হামলাকারীরা গুলি করে খুন করেছে। তিনি গুরুদাসপুর জেলায় বাসিন্দা। অমৃতসর ট্রাফিক পুলিশে কর্তব্যরত তিনি। অভিযোগ উঠছে, ওত পেতে বসে থাকা দুষ্কৃতীরা আচমকা তাঁকে দেখে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে ইতিমধ্যেই তদন্ত নেমে পড়েছে পুলিশ। প্রমাণ সংগ্রহের কাজ চলছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ
অনুপ্রবেশকারী রুখতে এবার বিরাট পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি স্পষ্ট বলেছেন, বাংলাদেশী কিংবা রোহিঙ্গা সন্দেহে যারা এতদিন পর্যন্ত দেশে আটকা পড়েছিলেন, তাদেরকে রাখার জন্য প্রতিটি জেলাতেই হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। আর সেই হোল্ডিং সেন্টারগুলোতে অনুপ্রবেশকারীদেরকে আটকে ৩০ দিন রাখা হবে। তারপর বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, এবং তারাই ওপার বাংলায় হস্তান্তর করবে তাদেরকে। মুখ্যমন্ত্রী এদিন তৃণমূল কংগ্রেসকেও এক হাত নিয়েছেন। কারণ, তিনি দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস কেন্দ্রের নির্দেশিকা কার্যকর করতে পারেনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) ব্রিগেডে ঈদের দিন নামাজ পড়ার নির্দেশ
এবার রেড রোড নয়, পবিত্র ঈদের দিন নামাজ পড়ার আলাদা জায়গা ঠিক করে দিল রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে, এবার ব্রিগেডের ময়দানেই ঈদের দিন নামাজ পড়তে পারবে মুসলিমরা। আসলে রাজ্যে পালাবদল হতেই অনেকে ভেবে নিয়েছিল যে, হয়তো রেড রোডের মঞ্চে এবার আর ঈদের কাপড় মাথায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে না। তাতেই শিলমোহর দিয়েছে বিজেপি সরকার। রেড রোডে সম্পূর্ণ ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যে কারণে এবার ব্রিগেডের ময়দানকেই বেছে নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) বাড়ি ভাঙা নিয়ে ১০ দিন সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এবার সুর নরম করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ি ভাঙাকে কেন্দ্র করে এবার সময় চেয়ে নিলেন অভিষেক। আসলে এর আগে রাজ্য সরকারের নির্দেশে তৃণমূল সাংসদদের সম্পত্তির উৎস তদন্তের পাশাপাশি অভিষেকের বাড়ির বেআইনি অংশ ভাঙার নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুরসভা। এমনকি নোটিশে আগামী সাত দিনের মধ্যে তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আইনজীবী মারফত কলকাতা পৌরনিগমকে চিঠি দিয়ে ১০ দিন সময় চেয়ে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত্যু ২৬ জন
পাকিস্তানে ফের আত্মঘাতী হামলা। এবার বেলুচিস্তানে রেললাইন লক্ষ্য করে শক্তিশালী আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে। জাফর এক্সপ্রেসে ঘটে এই ঘটনা, যেখানে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে আর ৭০ জনের বেশি জখম হয়েছে বলেই খবর। এমনকি ওই ট্রেনটির বেশ কয়েকটি কামরা রেললাইন থেকে ছিটকে পুরো ধুলোয় মিশে গিয়েছে। রবিবার সকালের দিকে কোয়েটা ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিল ট্রেনটি। তখনই আচমকা বিস্ফোরণ ঘটে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি তৃণমূল কর্মীর
লজ্জায় মাথা হেট হল তৃণমূলের। এবার অ্যাম্বুলেন্সে করে নাকি ছাগল চুরি করছে তৃণমূলের কর্মীরা। এমনকি সেই অ্যাম্বুলেন্সটি হুগলির ধনিয়াখালী বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের দেওয়া। ইতিমধ্যেই তিনজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আসলে দীর্ঘদিন ধরেই ছাগল চুরি হচ্ছিল। কিন্তু গ্রামবাসীরা বুঝে উঠতে পারছিল না কারা চুরি করছে। থানায় অভিযোগ দায়ের করা মাত্রই শনিবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) ৬১টি রেল প্রকল্পের কাজ শেষ করার অনুমোদন পশ্চিমবঙ্গ সরকারের
বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একের পর এক পদক্ষেপ। এবার রেলের কাজের জন্য জমি হস্তান্তরের তোড়জোড় শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে, যে কাজগুলি বিগত সরকারের আমলে থমকে ছিল, সেগুলোই এগিয়ে নিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। মোট ৬১টি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে সরকারি দপ্তরকে অবিলম্বে রেল কর্তৃপক্ষের হাতে জমি তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি পশ্চিমবঙ্গে মোট ৯২ হাজার ৯৭৪ কোটি টাকার কাজ চলছে বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা ছক
আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ছক। হোয়াইট হাউসের সামনে গুলি চালায় এক আততায়ী। এতে এক পথচারী আহত হন বলে খবর। এরপর মার্কিন সিক্রেট সার্ভিস আধিকারিকদের সঙ্গে হামলাকারীর লড়াই চলে। এ নিয়ে গোটা ওয়াশিংটনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট সুস্থই রয়েছেন। বিশেষ করে ওয়াশিংটনের সামান্য দূরে চেকপয়েন্টের সামনে ওই যুবক আচমকা গুলি চালাতে শুরু করে। টানা ১২ রাউন্ড গুলি চলে, এবং এক বন্দুকবাজ আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মৃত্যু হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










